বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৭
৪৪২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার মাঠে নামলো ভোলা সদর উপজেলা প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলার কাচাঁ বাজারে ও খালপাড়ে বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় ক্রয়-বিক্রির সঠিক ভাউচার না থাকা, ক্রেতার কাছে বেশি দামে আলু বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তিনি বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজির দোকান পরিদর্শন করেন তিনি। তদারকি করেন পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যও। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এই বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার ( ভূমি) মো: আলী সুজা,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মাহামুদুল হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান,বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্ধারন করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়িরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি।বর্তমানে পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। তাই পাইকারি ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশি পার্থক্য যাতে না থাকে তার জন্য নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে।
ভোলার কাচাঁ বারে বেশ কয়েকটি আলুর দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রির সঠিক ভাউচার না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২টি পব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় বাজারের আড়ৎদারদের সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয় বলে জানান।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহামুদুল হাসান জানান,সরকারি নির্দেশ মোতাবেক আলুর বাজার স্থিতিশীল রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে কৃষি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত