অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৭

remove_red_eye

৪৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার মাঠে নামলো ভোলা সদর উপজেলা প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে  ভোলার  কাচাঁ বাজারে ও খালপাড়ে বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন  ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় ক্রয়-বিক্রির সঠিক ভাউচার না থাকা, ক্রেতার কাছে বেশি দামে আলু বিক্রির  অভিযোগে   ২টি প্রতিষ্ঠানকে  ১ হাজার  টাকা জরিমানা করা হয়।
এসময় তিনি বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজির দোকান পরিদর্শন করেন তিনি। তদারকি করেন পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যও। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এই বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার ( ভূমি)  মো: আলী  সুজা,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মাহামুদুল হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান,বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্ধারন করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়িরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি।বর্তমানে পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। তাই পাইকারি ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশি পার্থক্য যাতে না থাকে তার জন্য  নিবিড়ভাবে বাজার  পর্যবেক্ষণ করা হবে।  
ভোলার কাচাঁ বারে বেশ কয়েকটি আলুর দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রির সঠিক ভাউচার না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২টি পব্যবসায়ীকে ১ হাজার  টাকা জরিমানা করা হয়।এসময় বাজারের আড়ৎদারদের সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয় বলে জানান।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহামুদুল হাসান  জানান,সরকারি নির্দেশ মোতাবেক  আলুর বাজার স্থিতিশীল রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে কৃষি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...