অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে একসাথে কাজ করবে এফবিসিসিআই ও বিএমসিসিআই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৯

remove_red_eye

২৮০

বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে এক সাথে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (বিএমসিসিআই)।
মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
চতুর্থ শিল্প বিপ্লব এবং খাতভিত্তিক চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে বিএমসিসিআইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে বিএমসিসিআইস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের  প্রধান সমস্যা হলো ’ইমেজ সংকট’। সারাবিশ্বে আমরা প্রচার করেছি আমাদের সস্তা শ্রমের কথা। বাংলাদেশেও যে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, আইসিটি এক্সপার্ট সহ বিভিন্ন খাতের দক্ষ জনবল রয়েছে সেটি অন্যদের কাছে তুলে ধরতে হবে। এ সময় মালয়েশিয়াসহ সম্ভাব্য দেশগুলোতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে এফবিসিসিআই’র সহযোগিতা চান তিনি।
আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ঘাটতির বিষয়টিও। দক্ষিণ এশিয়ার এই দেশটির সাথে এফটিএ, পিটিএ সহ অন্যান্য বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশাল ঘাটতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে একমত হয় এফবিসিসিআই এবং বিএমসিসিআই। এ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় প্রকাশ করে উভয় পক্ষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন, মোহাম্মদ নিজাম উদ্দিন, বিএমসিসিআই এর সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ খান, সহ-সভাপতি জামিলুর রহমান, বিএমসিসিআই  মহাসচিব মো. মোতাহার হোসেন খান, পরিচালক মো. মামুনুর রহমান প্রমুখ।

সুত্র বাসস

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...