অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


কৃষি হবে উন্নয়ন ও উন্নত জীবনের হাতিয়ার: কৃষিমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩২

remove_red_eye

৩৭২

কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি আজ মঙ্গলবার জেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে ঘাতসহনশীল গবেষণা কমপ্লেক্স উদ্বোধন, গ্রিন হাউসে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক  মতবিনিময় সভায় এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, কৃষিকাজ করে কৃষক শুধু খেয়েপড়ে আর গামছা-লুঙ্গি পড়ে কোনরকমে বেঁচে থাকবে সেটি আর থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে যাতে কৃষি দেশের সার্বিক উন্নয়ন ও কৃষকের উন্নত জীবনের মূল হাতিয়ারে পরিণত হতে পারে। সে লক্ষ্যেই বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।
তিনি বলেন, আমাদের মূল খাদ্য চালের পাশাপাশি গম ও ভুট্টার চাহিদাও বাড়ছে। ভুট্টা উৎপাদনে আমরা খুবই সফল হয়েছি। ২০০৮-’০৯ সালে ভুট্টার উৎপাদন ছিল মাত্র ৬ লাখ টন ছিল, তা বেড়ে ৬৭ লাখ টনে উন্নীত হয়েছে। নানান সমস্যা থাকায় গমের উৎপাদন তেমন বাড়ে নি, বছরে প্রায় ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। তবে দেশের বিজ্ঞানীরা সম্প্রতি গমের উন্নত সম্ভাবনাময় জাত উদ্ভাবন করেছে। আশা করছি, এগুলো চাষের মাধ্যমে আমরা গমের আমদানি অনেকটা কমিয়ে আনতে পারব।
পেঁয়াজ,আলু, ডিমের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক ব্যাপার, শীঘ্রই দাম কমে আসবে। আর ডিম আমদানির ফলে দেশের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ১৫ বছরে আন্দোলন কর্মসূচি দিয়ে সফল হয় নি, ১৫ দিনের চূড়ান্ত আন্দোলনেও সফল হবে না। বিএনপি  আবারও ব্যর্থ হবে, আর ব্যর্থ হয়ে তাদের নেতাকর্মীরা হতাশায় নিমজ্জিত হবে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ব্যর্থতার এই গ্লানি ও হতাশা নিয়ে লজ্জায় বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মী আর কখনো ঘর থেকে বের হবে না, রাজনীতি থেকে সরে যাবে, বিপথে পরিচালিত হবে এবং বিএনপির অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাবে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশে একটি অত্যন্ত সক্ষম বিরোধী দল থাকুক। এটা যে কোন দেশের সরকারের জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। কাজেই, আপনারা নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর মতো শক্তি আপনাদের নেই।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, গম ও ভুট্টা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর ও দিনাজপুর অঞ্চলে তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

সুত্র বাসস





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...