অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৬

remove_red_eye

৪৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কাঁচা বাজারে আলুর দাম লাহামহীন। সরকার আলুর দাম নির্ধারন করে দিলেও তা মানছে না  বিক্রেতারা। প্রশাসনের মনিটরিং, ভ্রাম্যমান আদালতের অভিযানসহ জরিমানা করার পরও মঙ্গলবার নির্ধারিত মূল্যের চাইতে বেশী দামে বাজারে আলু বিক্রি  করেছে বিক্রেতারা। এতে করে বাজার করতে এসে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়ছে। তবে আলু বিক্রেতারা বলছে, সরকারি মূল্যে আলু বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে  হচ্ছে।  
মঙ্গলবার দুপুরে ভোলা খাল পাড়ে কাঁচা বাজার ঘুরে দেখা যায়,পাইকারি ও খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করছে।  সরকার নির্ধারিত ৫ কেজি আলু ১৮০ টাকা হলেও ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আলুর আড়তে অতিরিক্ত দামে বিক্রি করায় অনেক খুচড়া বিক্রেতা আলু কিনতে পারেনি। এমনকি তাদেরকে আলু ক্রয়ের রশিদ দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অতিরিক্ত দামে আলু বিক্রি হওয়ায় নিম্ম আয়ের মানুষ চরম বিপাকে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।ক্রেতারা বলছে, প্রশাসনের অভিযানের খবর পেলে দোকানীরা নির্ধারনকৃত মূল্যে আলু বিক্রি করলেও তারা চলে গেলেই পরে ইচ্ছে মতো অতিরিক্ত দাম আদায় করছে তাদের কাছ থেকে। পাইকারি আলু ব্যবসায়ীরা বলছে, তারা মোকাম থেকে প্রায় এক সপ্তাহ আগে পরিবহন খরচসহ ৪০ টাকা মূল্যে আলু ক্রয় করেন। কিন্তু সরকার দাম নির্ধারন করে দেওয়ায় বাধ্য হয়েই  লোকসান দিয়ে কম দামে আলু বিক্রি করছেন।
ভোলা জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোস্তফা সোহেল জানান, ভোলার কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রনে আমরা সার্বক্ষনিক বাজার মনিটরিং এর পাশপাাশি মোবাইল কোর্টের মাধ্যমে যারা অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করছে তাদের জরিমানা করা হয়েছে। সোমবার বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ আলু ব্যবসায়ীকে ১ হাজার  টাকা জরিমানা করা হয়।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...