অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে গুগলের অফিস ও ডাটা সেন্টার স্থাপনের আহবান টেলিযোগাযোগ মন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪২০

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে অফিস স্থাপন, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, ডাটা নিরাপত্তা প্রদান এবং বাংলা ভাষার অধিকতর উৎকর্ষতার প্রতি গুরুত্ব দেওয়ার পাশপাশি ইংরেজীর ন্যায় বাংলায় মেইলিং এড্রেস প্রবর্তনের জন্য বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন।  
গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভার্নমেন্ট এফেয়ার্স এন্ড পাবলিক পলিসি ম্যানেজার ক্যালি গার্ডনার আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়স্থ তার দফতরে সাক্ষাত করতে গেলে তিনি এ আহবান জানান।
এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, বিশেষ করে গুগলের নিরাপদ ব্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ, বাংলা ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ গুগলকে আরও জনবান্ধব করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।
টেলিযোগাগাযোগ মন্ত্রী বলেন, মানুষ গুগলকে নানা তথ্য-উপাত্তের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করে আসছে। ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণের ফলে গুগলসহ ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। 
বাংলাদেশসহ বিশ্বে ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য গুগলকে বাংলা ভাষায় অধিকতর তথ্য উপাত্ত, স্পিস টু টেক্সট,  টেক্সট টু স্পিস সেবা, মেইলিং সেবা, বাংলায় প্রচলিত অনুবাদসহ বাংলা ভাষার অধিকতর শুদ্ধতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে মোস্তাফা জব্বার বলেন, এতে গুগল আরও লাভবান হবে। তিনি শিক্ষার ডিজিটাল রূপান্তরে সকল টেক্সট বুকের ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য প্রশিক্ষণ প্রদানে গুগলের সহযোগিতা কামনা করেন। 
শিক্ষার ডিজিটাল কনটেন্ট তৈরির পথপ্রদর্শক মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে ইতোমধ্যে ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি চালু করা হয়েছে। বর্তমানে আরও ১০০০টি বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করার বিষয়টিও প্রক্রিয়াধীন।
এছাড়াও মন্ত্রী অপপ্রচারসহ বিতর্কিত কনটেন্ট অপসারণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ ব্যাপারে গুগলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এই বৈঠকে ক্যালি গার্ডনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গ্যাপ নিরসনে গুগল যে কোন পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার ব্যবহার প্রচলনের উদ্ভাবক হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে এ বিষয়ে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। মন্ত্রী এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সুত্র বাসস

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...