অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় উন্নয়ন সমন্বয় সভা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৫৫

remove_red_eye

৪০৩

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা বুধবার ‘জেলা উন্নয়ন সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মূসা,  জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
সভায় জেলার নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদীকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ রাখতে নদীতে ময়লা না ফেলা ও নিয়মিত পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেয়াসহ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির কথা বলা হয়। একইসাথে সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...