হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৫৫
৪১৫
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা বুধবার ‘জেলা উন্নয়ন সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মূসা, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
সভায় জেলার নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদীকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ রাখতে নদীতে ময়লা না ফেলা ও নিয়মিত পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেয়াসহ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির কথা বলা হয়। একইসাথে সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত