অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৩২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় সহায়তা দিতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।
গণহত্যা কনভেনশনের আওতায় রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মিয়ানমার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করতে ওআইসির ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ, ওআইসি তথা সারাবিশ্বের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নীতি অনুসরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির নিদর্শন স্থাপন করেছে।
ইসলামবিদ্বেষী কর্মকা- এবং মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সংশ্লিষ্ট সকল পক্ষের অগ্রাধিকার দেয়া প্রয়োজন।
ড. মোমেন সম্প্রতি মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প এবং লিবিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের গভীর সহানুভূতি প্রকাশ করেন।
মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ উইল মারজুগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...