বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১০
৩৬১
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতার জন্য আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবে।
শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী-লক্ষীছড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনবান্ধব সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। দেশে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ভূমিহীন গৃহহীনদের ভূমিসহ বাসগৃহ দেয়া হয়েছে, যা বিশ্বে বিরল।
পরিবেশমন্ত্রী তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার ১ এর উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এলাকায় আগর আতর শিল্পের আধিক্য থাকায় উন্নত মানের আগর উৎপাদনের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগর আতরের উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। তিনি বলেন, জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে সাফারিপার্ক, মাধবকুন্ডে জলপ্রপাতে কেবলকার স্থাপনের প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।
এসময় বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিতখাই গোয়ালি রাস্তায় উরুয়া ছড়ার উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত