বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮
২৭৫
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সাধারণ মানুষকে বহুমুখী সেবা দেয়ার জন্য রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে।
তিনি জানান, "প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য, সবুজ শাক-সবজি, মৌসুমী ফল, ফুল, পচনশীল দ্রব্য যেমন: মাছ, মাংস, দুধ এছাড়া ঔষধ ও ভ্যাকসিন পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়।"
আজ ঢাকা স্টেশনে (কমলাপুর স্টেশন) সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগ উপযোগী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগ কর্তৃক পেশকৃত চাহিদার ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয় । বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগেজ ভ্যানসহ আরো অন্যান্য রুলিং স্টোক সংগ্রহের মাধ্যমে ১৬ টি লাগেজ ভ্যান পরিচালনার উদ্বোধন হতে যাচ্ছে।
নুরুল ইসলাম সুজন বলেন, রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য বিভাগীয় এবং জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চল সমূহের সাথে নির্ধারিত আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যুক্ত করা হবে যাতে কৃষক তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন। অপরদিকে ব্যবসায়ীরা দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্য সমূহ সহজে সরবরাহ করতে পারেন, ফলে দ্রব্যাদি সহজলভ্য হবে এবং ন্যায্যমূল্য পাওয়া যাবে। এ ট্রেন চালু হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, বর্তমানে লাগেজ ভ্যান সংযোজিত আন্তঃনগর ট্রেনের সংখ্যা ১৬ টি ও সংযুক্ত লাগেজ ভ্যান ১৬ টি যা ঢাকা-জামালপুর, ঢাকা- দেওয়ানগঞ্জ, ঢাকা -মোহনগঞ্জ, ঢাকা- কিশোরগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-লালমনিরহাট, ঢাকা- কুড়িগ্রাম, ঢাকা-রংপুর রুটে চলাচল করবে ।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও মহাপরিচালক মো. কামরুল আহসানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক