অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

মানুষকে বহুমুখী সেবা দিতে রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে : রেলপথ মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২৮০

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সাধারণ মানুষকে বহুমুখী সেবা দেয়ার জন্য রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে। 
তিনি জানান, "প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য, সবুজ শাক-সবজি, মৌসুমী ফল, ফুল, পচনশীল দ্রব্য যেমন: মাছ, মাংস, দুধ এছাড়া ঔষধ ও ভ্যাকসিন পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়।"
আজ ঢাকা স্টেশনে (কমলাপুর স্টেশন) সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগ উপযোগী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগ কর্তৃক পেশকৃত চাহিদার ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে লাগেজ  ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয় । বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগেজ ভ্যানসহ আরো অন্যান্য রুলিং স্টোক সংগ্রহের মাধ্যমে ১৬ টি লাগেজ ভ্যান পরিচালনার উদ্বোধন হতে যাচ্ছে।
নুরুল ইসলাম সুজন বলেন, রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য বিভাগীয় এবং জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চল সমূহের সাথে নির্ধারিত আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যুক্ত করা হবে যাতে কৃষক তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন। অপরদিকে ব্যবসায়ীরা দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্য সমূহ সহজে সরবরাহ করতে পারেন, ফলে দ্রব্যাদি সহজলভ্য হবে এবং ন্যায্যমূল্য পাওয়া যাবে। এ ট্রেন চালু হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 
তিনি বলেন, বর্তমানে লাগেজ ভ্যান সংযোজিত আন্তঃনগর ট্রেনের সংখ্যা ১৬ টি ও সংযুক্ত লাগেজ ভ্যান ১৬ টি যা ঢাকা-জামালপুর, ঢাকা- দেওয়ানগঞ্জ, ঢাকা -মোহনগঞ্জ, ঢাকা- কিশোরগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-লালমনিরহাট, ঢাকা- কুড়িগ্রাম, ঢাকা-রংপুর রুটে চলাচল করবে ।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও মহাপরিচালক মো. কামরুল আহসানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...