বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৩
৩০৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।
মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সকলকে প্রমাণ করতে হবে যে, আমরা উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে আছি।
শাহাব উদ্দিন আজ জেলার জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে জুড়ী বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে। যে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে। এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, মডেল মসজিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ শুরু হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা।
দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদর অথবা অন্য কোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে।
এছাড়াও, আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত