অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী আগামী ২৭ সেপ্টেম্বর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

২৭০

আগামী বুধবার ২৭ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী। এই উপলক্ষে ঢাকা ও গাজীপুরে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
দেশ জুড়ে সেনাশাসক এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর জেলার কালিগঞ্জে এডভোকেট মোহাম্মদ ময়েজউদ্দিন নিহত হন। তিনি ছিলেন এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনের প্রথম শহীদ রাজনীতিবিদ। 
এই উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ ময়েজ উদ্দিন স্মৃতি সংসদ ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। 
একজন আইনজীবী, সমাজকর্মী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী শহীদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ছুরত আলী ও মাতার নাম মোসাম্মৎ শহর বানু, পিতা-মাতার চারপুত্র সন্তানের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বর্তমানে কালীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সংসদ সদস্য।
শহীদ ময়েজ উদ্দিনের কন্যা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও স্মৃতি সংসদের  প্রধান পৃষ্ঠপোষক মেহের আফরোজ চুমকী এমপি তার পিতার ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকল কর্মসূচি সফল করার জন্য ঢাকা ও গাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...