অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : এনামুল হক শামীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৪২৪

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ বুধবার দুপুরে দিনব্যাপী শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
এনামুল হক শামীম বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা দেশবিরোধী অপপ্রচার ও গুজবে ব্যস্ত। আনসার সদস্যরা তৃণমূলে কাজ করে থাকে। এই বাহিনীর মানুষের হাড়ি, নারী ও ভালো মন্দের সাথে সেতু বন্ধন করার সুযোগ সবচেয়ে বেশি। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ডের অপপ্রচারকারীরা যাতে জনগনকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে আনসার বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এ জন্য এসব গুজব ও অপপ্রচার প্রতিরোধে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
ঢাকা রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জিয়াউল হাসান, পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। 
এছাড়াও বাহিনীর কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিপির ৬০ জন সদস্যকে বাইসাইকেল ও ৩০ জন সদস্যাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...