অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

অপরাধ বিষয়ক সাংবাদিকদের অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

২৭৫

অপরাধ বিষয়ক সাংবাদিকদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দু’দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। 
রাজধানীর কাজি আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনের  প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব)১০৬ জন সদস্য অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষকগন আগুন লাগলে কী কী করতে হবে এবং কী কী করা যাবে না এসব বিষয় তুলে ধরেন। এছাড়া আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে কী কী প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেই বিষয়গুলোও তুলে ধরেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক  মো. ছালেহ উদ্দিন, স্টেশন অফিসার তালহা বিন  জসিম ও ওয়ারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম দোলন। 
প্রথম দিনে ক্র্যাবের সহ সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, এনামুল কবীর রুপমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
আর বুধবারের কর্মশালায় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারসহ সদস্যরা অংশ নেন।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...