বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪১
৪৬০
মলয় দে : ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর পক্ষ থেকে উপকূলীয় ও চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর আয়োজনে সকাল ৯ টায় থেকে দিন ব্যাপী ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড মধ্য চন্দ্রপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, গাইনোকলজিস্ট এবং চিকিৎসা বিশেষজ্ঞ সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম সেখানে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ক, অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন।
উল্লেখ্য বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে এখনো সেবা দিয়ে আসছেন।
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক