বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
২৮৮
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নব-নিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
আজ রোববার বেলা ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে তাঁর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি । পরে ডিএমপি কমিশনার বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি হৃদয়ের গভীর থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান।সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, মুহা.
আশরাফুজ্জামান, মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সদর দপ্তরে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক