অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

শারীরিকভাবে অক্ষম রিক্সা চালককে অটোরিক্সা দিয়েছে ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

২৮৭

শারীরিকভাবে অক্ষম হতদরিদ্র রিক্সাচালক তারা মিয়াকে একটি অটোরিক্সা দিয়েছে ১৯৮৮ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংগঠন ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত শারীরিকভাবে অক্ষম রিক্সা চালক তারা মিয়ার জীবন কাহিনী জানার পর বিষয়টি সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনকে বিশেষভাবে আবেগতাড়িত করে। শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে ওই রিক্সা চালক তারা মিয়ার পাশে থাকতে সংগঠনের পক্ষ থেকে অটোরিক্সাটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এস এম সহিদ, কোষাধ্যক্ষ সানি দে, সাংগঠনিক সম্পাদক তানভির সোহেল, প্রচার সম্পাদক মুকাদ্দেম বাবু, কার্যকরি সদস্য আশরাফ আশু এবং  সংগঠনের নারায়ণগঞ্জের প্যানেল সদস্য শাহেনশাহ।
উল্লেখ্য ২০২১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের বর্তমানে সদস্য ১৭ হাজার ৩০০।  প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন বন্ধু ও বন্ধুপরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা বাবদ ৬৫ লক্ষাধিক টাকা, ২ বছর ধরে ৮ জন ছাত্র-ছাত্রীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, স্বাবলম্বি করার উদ্দেশ্যে ১৫টি সেলাই মেশিন বিতরণ, গত রমজানে ৩০টি জেলায় প্রতিটিতে ন্যুনতম ৩০ জনকে ১০০০ টাকা মুল্যের খাদ্য সামগ্রী সহায়তায় মোট ৯ লক্ষাধিক টাকা, কোরবানীর সময় যারা কোরবানী দিতে পারেন না তাদের জন্য এ পর্যন্ত ১৫ টি ছাগল ও ৫ টি গরুর মাংস বিতরণ; সিলেট, সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার সময় শুকনা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতের সময় বিভিন্ন জেলায় ৩০০০ এর অধিক কম্বল বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ, নিয়মিত বৃক্ষ রোপন, এছাড়া হুইল চেয়ার ও হসপিটালে ট্রলি প্রদান, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...