বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪
২৯৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার সকাল ৮টার পর জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তিনি তিনি মারা যান। আজ বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের শেরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক