অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৩৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে  এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাবেকুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে  ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শিশু অধিকার সপ্তাহ’র মধ্যে রয়েছে- ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘আমাদের দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এক আলোচনা সভা। ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠান। মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে ‘খেলার মাঠ আমার অধিকার’র উপর আলোচনা। চিত্রাংকন প্রতিযোগীতাসহ সপ্তাহব্যাপী নানা আয়োজন রয়েছে ।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...