অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার ইলিশায় মেঘনা নদী তীরের সিসি ব্লক ধ্বসে নারীর মৃত্যু : আহত -৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৫২৩

আমির হোসেন, ইলিশা থেকে : উত্তাল মেঘনা নদীর ঢেউ আর তীব্র সোতের আঘাতে আবারও ভোলার ইলিশায়এলাকায় তীর সংরক্ষনের সিসি বøক ধ্বসে গেছে। সোমবার দুপুরের দিকে ইলিশার লঞ্চঘাট এলাকায় বøক ধ্বসে মেঘনায় ডুবে লাইজু (৩৮) নামে এক প্রতিবন্ধি নারীর মৃত্যু ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। এছাড়াও কয়েকটি নদীর তীরে থাকা কয়েকটি মাছধরা নৌকা ডুবে গেছে।

স্থানীয়রা জানান, ভোলা-ল²ীপুর ফেরিঘাটের দক্ষিণে তালতলি লঞ্চঘাটের কাছে গেলো সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের তীর সংরক্ষনের সিসি বøকের ৭০ মিটার কয়েকটি স্থান দিয়ে  ধ্বসে নিচের দিকে দেবে যায়। তখন পানি উন্নয়ন বোর্ড ধ্বস ঠেকাতে দ্রæত নদীতে জিও ব্যাগ ডাম্পিং করে। কিন্তু হঠাৎ করে আজ সোমবার বেলা ১২ টার দিকে নতুন করে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাছঘাট এলাকায় মেঘনা নদীতে সিসি বøক ধ্বসে যায়। এ সময় বøকের উপরে থাকা শিশু ও নারীসহ ৪/৫জন নদীতে ডুবে যায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাকপ্রতিবন্ধী নারী লাইজু এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন। প্রতিদিনের মত সোমবার দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর সিসি বøকের পাড়ে জেলেদের কাছ থেকে খাওয়ার জন্য মাছ আনতে গিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ঐ এলাকায় বøক ধ্বস হয়। এতে নদীতে পড়ে বাকপ্রতিবন্ধী নারী লাইজু বেগম ও এক শিশুসহ অন্তত: ৫ জন নদীতে পড়ে যায়।  স্থানীয়রা তাদের উদ্ধার  করলে ঘটনা স্থলে লাইজু বেগমের মৃত্যু হয়েছে। নিহত লাইজু রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম সিরাজ। এছাড়াও রাজাপুর ইউনয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা জুয়েলের শিশু মারিয়মকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, ইলিশায় সিসি বøক ধ্বসে কয়েকজন নদীতে পড়ে গেছে। এতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...