বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫১
৫৩৩
আমির হোসেন, ইলিশা থেকে : উত্তাল মেঘনা নদীর ঢেউ আর তীব্র সোতের আঘাতে আবারও ভোলার ইলিশায়এলাকায় তীর সংরক্ষনের সিসি বøক ধ্বসে গেছে। সোমবার দুপুরের দিকে ইলিশার লঞ্চঘাট এলাকায় বøক ধ্বসে মেঘনায় ডুবে লাইজু (৩৮) নামে এক প্রতিবন্ধি নারীর মৃত্যু ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। এছাড়াও কয়েকটি নদীর তীরে থাকা কয়েকটি মাছধরা নৌকা ডুবে গেছে।
স্থানীয়রা জানান, ভোলা-ল²ীপুর ফেরিঘাটের দক্ষিণে তালতলি লঞ্চঘাটের কাছে গেলো সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের তীর সংরক্ষনের সিসি বøকের ৭০ মিটার কয়েকটি স্থান দিয়ে ধ্বসে নিচের দিকে দেবে যায়। তখন পানি উন্নয়ন বোর্ড ধ্বস ঠেকাতে দ্রæত নদীতে জিও ব্যাগ ডাম্পিং করে। কিন্তু হঠাৎ করে আজ সোমবার বেলা ১২ টার দিকে নতুন করে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাছঘাট এলাকায় মেঘনা নদীতে সিসি বøক ধ্বসে যায়। এ সময় বøকের উপরে থাকা শিশু ও নারীসহ ৪/৫জন নদীতে ডুবে যায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাকপ্রতিবন্ধী নারী লাইজু এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন। প্রতিদিনের মত সোমবার দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর সিসি বøকের পাড়ে জেলেদের কাছ থেকে খাওয়ার জন্য মাছ আনতে গিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ঐ এলাকায় বøক ধ্বস হয়। এতে নদীতে পড়ে বাকপ্রতিবন্ধী নারী লাইজু বেগম ও এক শিশুসহ অন্তত: ৫ জন নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনা স্থলে লাইজু বেগমের মৃত্যু হয়েছে। নিহত লাইজু রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম সিরাজ। এছাড়াও রাজাপুর ইউনয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা জুয়েলের শিশু মারিয়মকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, ইলিশায় সিসি বøক ধ্বসে কয়েকজন নদীতে পড়ে গেছে। এতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত