বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৩
৩৩১
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটি।
সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির খাসকামড়ায় আজ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা আক্তার, সহ সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন ইমরান ও প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী।
সৌজন্য সাক্ষাতকালে ফোরামের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়ে বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য। ফোরামের অধিকাংশ সদস্য সুপ্রিমকোর্টে নিয়মিত সংবাদ সংগ্রহ করেন। এই শতাধিক গণমাধ্যম কর্মীর জন্য সুপ্রিমকোর্ট বার ভবনে যে কক্ষটি বরাদ্ধ আছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই ছোট। এ সময় নেতৃবৃন্দ সুপ্রিমকোর্টের কোন একটি ভবনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বড় একটি কক্ষ বরাদ্ধের দাবি জানান। প্রধান বিচারপতি সাংবাদিকদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত