অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

মিয়ানমার থেকে দেশে ফিরেছে ২৯ বাংলাদেশী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩২৮

মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করার পর আজ দেশে ফিরেছে ২৯ জন বাংলাদেশী নাগরিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তারা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং এর সিটওয়ে কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টার ফলে দীর্ঘ ১৮ মাস পর সর্বশেষ প্রত্যাবাসন সম্ভব হয়েছে। এ আগে গত বছরের ২৩ মার্চ মিয়ানমার থেকে ৪১ জন বাংলাদেশী নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছিল।
ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে ২৩ জন কক্সবাজার জেলার, চারজন বান্দরবান জেলার এবং দুজন রাঙ্গামাটি জেলার।
বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের অভিযোগে বিজিপি এসব বাংলাদেশীকে আটক করেছিল।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ১০ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। হস্তান্তর প্রক্রিয়া চলাকালে প্রতিনিধি দলে সিটওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জাকির আহমেদ ছিলেন।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন গত ২৭ সেপ্টেম্বর মিয়ানমারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ার পায়ের সাথে নে পি ত নগরীতে দেখা করেন এবং উল্লিখিত বাংলাদেশী নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ করেন।
এ বৈঠকের পর মিয়ানমার কর্তৃপক্ষ ০৩ অক্টোবর প্রস্তাবিত পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার হওয়ার তথ্য পাওয়ার পরই ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাস তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও জাতীয়তা যাচাইয়ের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...