অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আমার দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ রাত ১০:১২

remove_red_eye

৫১১

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে)  আমার দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে ভোলা সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ভোলার যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিশুরা ”আমার দৃষ্টিতে স্মার্ট  বাংলাদেশ” বিষয়ে নিজেদের মতামত ও তাদের প্রত্যাশিত স্মার্ট বাংলাদেশ সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন।
এসময় আমার দৃষ্টিতে স্মার্ট  বাংলাদেশ শিরোনামে বক্তব্য রাখেন, ৫ম শ্রেনির শিক্ষার্থী সিয়েনা তাসকিয়া পূন্য ও  প্রিয়াংকা, ৭ম শ্রেনির শিক্ষার্থী নিশাত ফারজানা প্রকৃতি,মোসাঃ ফাইজা আনম সাবা,জাইমা জাহান,আদিলা রশিদ নিধি পিউ,তাবিহা তাবাসসুম।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদের প্রযুক্তি নির্ভর ও প্রযুক্তি দক্ষ করে গড়ে তুলতে হবে। শুরুটা করতে হবে বিদ্যালয় থেকে যথাযথ মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন,বিদ্যালয়েল পরিবেশ উন্নত করন ও প্রযুক্তি নির্ভর করা,শিশুদের বেশি বেশি কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা এবং পর্যায়ক্রমে ফ্রিলান্সিং সহ নানা প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভর ও প্রযুক্তি উৎসুক হিসাবে গড়ে তোলা।  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করন,পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে।
এসময় শিশুরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিয়ার হতে আশা ব্যক্ত করেন। তরা প্রতিশ্রতি করেন দক্ষ হয়ে গড়ে উঠে আগামীর বাংলাদেশ “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানে অবদান রাখবেন।
এসময় প্রধান অতিথি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অধিকারের বিষয়ে তোমাদের বলতে হবে। জীবনের সব পর্যায়ে নিজের অধিকার সম্পর্কে সচেষ্ট থাকতে হবে।  এসময় তিনি বিদ্যালয়ের পরিবেশ উন্নত করবেন বলে শিশুদের কথা দেন। সারাদেশে বিদ্যালয়ের  মান উন্নয়নে শিক্ষামন্ত্রী তথা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্যও প্রার্থনা করেন।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...