অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের মশারী বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

২৯৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন’ নামে একটি বন্ধু সংগঠন।
সংগঠনের সদস্যরা মঙ্গলবার উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের দক্ষিণ গেটে হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে ৫শ’টি মশারি বিতরণ করেছে। এর আগেও রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা ও কেরানীগঞ্জের কিছু বস্তি এবং কয়েকটি হাসপাতালে দরিদ্রদের মাঝে ২শ’টি মশারি বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনের সদস্যরা জানান, ‘সারাবাংলা ৮৮ সুখে-দুঃখে পাশাপাশি’-এই স্লোগানকে সামনে রেখে জনহিতকর কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি। এই সংগঠনের কাজ ও লক্ষ্য হলো বন্ধুত্ব এবং একে অপরকে সহযোগিতা করা। চ্যারিটি তাদের মূল লক্ষ্য। বাংলাদেশে বর্তমানে দিন দিন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সারাদেশে এডিস মশার আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৩০ জন মারা গেছেন। যার মধ্যে শিশুও রয়েছে অনেক। আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। যারমধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। দুর্যোগ ও বিপদে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন নামে এই বন্ধু সংগঠন। দেশের ডেঙ্গুর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সারাদেশে তাদের এই কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানান।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...