অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ রাত ১০:৪৯

remove_red_eye

৫৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৪ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে ভোলা ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি,ভোলার যৌথ আয়োজনে আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে) আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিশুরা “নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা” বিষয়ে নিজেদের মতামত ও বাংলাদেশ তাদের প্রত্যাশিত সড়ক নিরাপত্তা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
 সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ নেওয়াজ সহ বিদ্যালয়েল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শিরোনামে বক্তব্য রাখেন, ৭ম শ্রেনির শিক্ষার্থী তাহমিদ হোসেন আরাফ, জাইমা ইসলাম,তৈয়বা জান্নাত ও নুসরাত জাহান তমা।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, সড়কের বেহাল দশা, শৃঙ্খলা না থাকায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ২জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের সাথে ঘটা সড়ক দুর্ঘটনার বিবরন তুলে ধরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন। তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, আমরা আগামীর ভবিষ্যত। তাই আমাদের জীবনে আসা সকল সমস্যা দূর করে আগামীর বাংলাদেশের নেতৃত্বের  গড়তে সকলের সহযোগিতা চাই।
এসময় শিশুরা ভোলার রাস্তায় চলাচলকারী সকল পরিবহনের মালিকদের প্রতি অনুরোধ করে বলেন সড়ক নিরাপত্তা আইন মেনে চলে নিজের এবং অন্যের পরিবারের প্রিয় মানুষের জীবন রক্ষা করতে।
  প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, শিশুদের আগামীর জন্য গড়ে তুলতে হলে তাদের জীবনে আসা সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে তাদের চলার পথ সুগম করতে হবে। এসময় তিনি বলেন ভোলা সদর উপজেলার সড়কে শৃঙ্খলা আনতে তিনি সর্বাত্তক প্রচেষ্টা করবেন। পাশাপাশি পুলিশ বিভাগকেও এগিয়ে আসতে অনুরাধে করেন তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...