বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৪
৫০৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খেলার মাঠ আমার অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি,ভোলার যৌথ আয়োজনে আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে) আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিশুরা “খেলার মাঠ আমার অধিকার” বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। এসময় আরো উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা পারভীন, সহকারী শিক্ষক মঞ্জু রানী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এসময় খেলার মাঠ আমার অধিকার শিরোনামে বক্তব্য রাখেন, ৭ম শ্রেনির শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তাসমিয়া হক।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, আমরা শিশুরা খেলাধুলার মাধ্যমেই বেড়ে উঠি। খেলার মাঠে উঠছে বিশালাকায় ইমারত, আমাদের খেলাধুলার সুযোগ কমতে কমতে আজ নেই বললেই চলে। আমরা বর্তমানে তাই সময় কাটাতে টেলিভিশন ও ইন্টারনেটে ছুটছি। শহরায়ন এর সাথে সাথে আমাদের খেলাধুলার সুযোগ ও তৈরী করতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে খেলাধুলা কী জিনিস শিশুরা তাই ভুলে যাবে।
এসময় শিশুরা জেলা প্রশাসক,পৌর মেয়র এর প্রতি অনুরোধ করে বলেন, শহরে শিশুদের খেলাধুলার স্থানে যেন কোন ভবন নির্মানে সকলকে নিরুৎসাহিত করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, প্রশাসন ও পৌর মেয়রকে শিশুদের এ অধিকার সংরক্ষনে এগিয়ে আসতে অনুরোধ করেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত