অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ | ২৩শে ভাদ্র ১৪৩৩

এশিয়াড: সেমির বাঁধা পার হতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

৩৯৩

১৯তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের সেমিফাইনালের বাঁধা পেরুতে পারল না বাংলাদেশ। আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা।  
ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই পরাজিত হওয়ায়  এখন তৃতীয় স্থান  অর্থাৎ ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে বাংলাদেশকে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল  নিশ্চিত করেছে আফগানিস্তান।  আগামীকাল শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
প্রথমে ব্যাটিং করা  বাংলাদেশের ছুড়ে দেয়া ৯৬ রানের লক্ষ্য অতিক্রম করতে খুব একটা বেগ পেতে হয়নি প্রতিপক্ষ ভারতকে। ১ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা। 
মেঘলা দিনে টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ভারত। স্পিন সহায়ক পিচে প্রতিপক্ষের স্পিন ঘুর্নিতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।  নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে টাইগাররা।  ভারতের হয়ে সাই কিশোর ১২ রানে তিনটি এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে দুই উইকেট শিকার করেন।
বাংলাদেশ দলের মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করতে সক্ষম হয়েছেন। দলের হয়ে  জাকের আলী সর্বোচ্চ  অপরাজিত ২৪ রান করেন।
এদিকে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা সংগ্রাম করলেও এর বিপরীত চিত্র ছিল ভারতীয় ব্যাটারদের বেলায়। এ সময় তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে পিচটি অনেকটাই সহজ। বাস্তবেও এর প্রমান দিয়ে ৯.২ ওভারে একটি মাত্র উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পুরণ করে ভারতীয়রা। যদিও শুরুতে হোচট খেতে হয়েছে দলটিকে। প্রথম ওভারেই ফাইন লেগে ক্যাচ হয়ে ক্রিজ ছাড়েন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল । তবে তিলক ভার্মার অপরাজিত ৫৫ এবং রুতুরাজ গায়কোড়ের অপরাজিত ৪০ রানে ভর করে আর কোন বিপদ ছাড়াই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।
তিলক ২৬ বলে  দুটি চার এবং ছয়টি ছক্কা হাকিয়ে করেন হাফ সেঞ্চুরি। সমান সংখ্যক বল  মোকাবেলায় গায়কোড় তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন। বাংলাদেশের রিপন মন্ডল ২৬ রান দিয়ে তুলে নেন একমাত্র উইকেট।
উল্লেখ্য ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ এবং ২০১৪ ইনচন আসরে ব্রোঞ্জ জিতেছিলো বাংলাদেশ পুরুষ  ক্রিকেট দল।

সুত্র বাসস

মিয়ানমারে পাচারের সময় ভোলায় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

মিয়ানমারে পাচারের সময় ভোলায় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ভোলায় পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত

ভোলায় পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত

মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত পড়ে দিনমজুর আহত

মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত পড়ে দিনমজুর আহত

লালমোহনে মা শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা

লালমোহনে মা শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা

দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ

দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ

মনপুরা মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মনপুরা মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...