অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ১১:২৫

remove_red_eye

১৫

তিন দিনের নানা কর্মসূচি গ্ৰহন 
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও তিন দিনের কর্মসূচি গ্ৰহন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় শহরের মহাজনপট্টি সার্কুলার রোডসংলগ্ন যুবদলের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এ সময় বক্তারা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দলের দুঃসময়ে নেতাকর্মীরা এ ভূমিকা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেন তাঁরা।
জেলা যুবদলের সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
লালমোহন প্রতিনিধি জানান ॥ ভোলার লালমোহনে আনন্দ র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহসভাপতি মো. মোসলেউদ্দিন, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।
এ সময় বিএনপি, যুবদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনপুরা প্রতিনিধি জানান ॥ ভোলার মনপুরায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুবলদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে যুবদলের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি বাবুল হাওলাদার, উপজেলা যুবদলের নেতা মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাসির, জাবেদ মাতাব্বর, মোঃ নয়ন, হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস ও মোঃ রুবেল সহ অন্যান্যরা।