অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় গাঁজাসহ যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : লক্ষ্মীপুর থেকে গাঁজা নিয়ে ভোলায় এসে মো: বেলাল হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছেন কোস্টগার্ডের হাতে। মো: বেলাল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গ্রামের মো: মোফাজ্জল হোসেনের ছেলে।
শুক্রবার (৬ অক্টোরবর) দুপুর ১ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ তথ্য নিশ্চিত করে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে ইলিশা ঘাটে আসা সি-ট্রাকের যাত্রী বেলালকে আটক করা হয়। ওই সময় তার ব্যাগে তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।