অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণের চেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯

remove_red_eye

৩৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের মাদ্রাসা পড়–য়া এক ছাত্রীকে অপহরণ পূর্বক নিয়ে যাওয়া সময় ওই ছাত্রীকে উদ্ধার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। এ সময় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রী ভোলার আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি আরো জানান, ঢাকায় থাকা মো: বায়োজীদ নামে একজন অসৎ উদ্দ্যেশে ওই মাদ্রাসা ছাত্রীকে সুকৌশলে প্রেমের ফাঁদে ফেলে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে অপহরণ পূর্বক নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলি-১০ নামে যাত্রীবাহি লঞ্চ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ বিষয়ে অভিযুক্ত বায়োজীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা ও তাকে গ্রেফতার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...