অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ফেরি থেকে নদীতে পরে নিখোঁজ যাত্রীর সন্ধান নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৪০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশালের লাহার হাট থেকে ভোলায় আসার পথে মাঝ নদীতে ফেরি থেকে পরে নিখোজ মো: হারুনের সন্ধান এখনও মেলেনি। শনিবার সকাল থেকে নিখোঁজ হারুনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। নিখোঁজ মো: হারুনের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া গোডাউন এলাকায়।  
কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এমএম হরুন অর রশিদ জানান,  মো: হারুন গত শুক্রবার লাহার হাট থেকে অপরাজিতা নামে ফেরিতে করে ভোলায় ফিরছিলেন। বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদরের মাঝামাঝি কালা কদর নদীতে ফেরিটি আসলে দুপুরের দিকে হঠাৎ ফেরি থেকে পরে নিখোঁজ হয় তিনি। পরে খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আর দ্বিতীয় দিনের মত শনিবার সকাল থেকে ৫ সদস্য ডুবুরী নিয়ে ওই স্থান ও তার আশপাশে উদ্ধার অভিযান পরিচালনা করছেন কোস্টগার্ড।