বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৯
৩৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বীপ জেলা দিন ব্যাপী ভোলা জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে । শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এতে ভোলার কৃতিসন্তান দেশ বরেণ্য কবি সাহিত্যিক লেখক ও শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
বাংলা একাডেমীর সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপ সচিব আইরীন ফারজানা, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন আল ফারুক মাহমুদ হোসাইন,
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল, বাংলা একাডেমীর ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর,ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক মোঃ শওকাত হোসেন প্রমুখ। এতে জেলার প্রায় শতাধিক কবি ও সাহিত্যিকের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণে ভিন্ন মাত্রার উৎসব আমেজ বিরাজ করে।
সকালে উদ্বোধনী আলোচনা সভা শেষে দুপুরে দ্বিতীয় পর্বে কবি সাহিত্যকদের নিয়ে চলে বাংলা সাহিত্য বিষয়ক কর্মশালা। এতে প্রবন্ধপাঠ করেন বিশিষ্ট কবি সাহিত্যক শিল্পী হাসান মাহমুদ। এসময় বক্তারা বলেন, বাংলা সাহিত্য হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। তাই তৃনমুল কবি সাহিত্যকদের উৎসাহিত করতে এই সাহিত্য মেলার আয়োজন করাহয়েছে বলেও জানান বক্তারা। সন্ধ্যায় স্থানীয় কবি ও দেশ বরেণ্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা, ছড়া, গান পরিবেশনের আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় বইয়ের স্টোল দেয়া হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত