অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলবে সর্তক থাকতে হবে: তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৩ রাত ১০:৩৬

remove_red_eye

৩৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র চলবে সেগুলো সম্পর্কে সর্তক থাকতে হবে।  তিনি আরো বলেন, আমাদের দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরস পরিশ্রম করে চলেছেন। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হতে চলেছি। বাংলাদেশকে নিয়ে আন্তজার্তিক বিশ্ব এখন এমন সব বক্তব্য দেয় কি করে এতো অল্প সময়ের মধ্যে একটি দেশ এই ভাবে উন্নতি করেছে।
রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন - শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে। ভোক্তারা যাতে কোন ভাবে প্রতারিত না সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ আছে। গ্যাসভিত্তিক শিল্প গড়ে উঠবে। আর ভোলা বরিশাল ব্রিজ হলে ভোলা হবে শিল্প নগরী।  ভোলা-বরিশাল ব্রিজ নির্মান হবে বলে উল্লেখ করে  তোফায়েল আহমেদ বলেন, জেলায় আইন শৃঙ্খলা পরিবেশ ভালো আছে। কেউ যাতে এই পরিবেশ নষ্ট করতে না পারে। সে ব্যাপারেও সর্তক থাকতে হবে।

ভোলার জেলা প্রশাসক , পুলিশ সুপার, কোস্টগার্ড কমান্ডার ও র‌্যাব-কমান্ডারকে জেলার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য ধন্যবাদ জানান তিনি।  জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময়  জেলার বিভিন্ন তথ্য নিয়ে বক্তব্য রাখেন   পুলিশ সুপার মাহিদুজ্জামান, কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহামুদ হোসাইন,  সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ,  জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিভিলসার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন। পরে তোফায়েল আহমেদ জেলা সদরের ধনিয়া এলাকায় আওয়ামী লীগের দুটি সমাবেশে যোগ দেন ও বক্তব্য রাখেন।





মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...