অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ইলিশ সম্পদ রক্ষায় ভোলায় স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১২:৩৯

remove_red_eye

৩৫০



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় স্টেক হোল্ডারদের নিয়ে  ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা মৎস্য বিভাগের আয়োজনে সোমবার (৯ অক্টোবর) দুপুরে ভোলা সার্কেট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নিপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ অপু , কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুর ইসলাম,সহ অন্যান্যরা। সভায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এতে কোস্টগার্ড কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।