মলয় দে
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১২:৪৬
৪৩৮
মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, ভোলা- ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে।এই অস্প্রদায়িক বাংলাদেশেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে চলেছেন।ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না, ধর্ম নিয়ে কোনো ব্যবসা হবে না। এই বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও গনতান্ত্রিক দেশ।
সোমবার ৯ অক্টোবর সন্ধ্যায় ভোলা সদরে গাজীপুর রোডের নিজ বাসভবনে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভোলা সদরের পূজা মন্ডপে গুলোতে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
এ সময় এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক একটি দেশ। সেই বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ্য ভাবে এই উৎসব পালন করি। ধর্ম যার যার উৎসব সবার। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করি।আমরা মনে করি আমরা যার যার ধর্ম আমরা সে সে সঠিক ভাবে পালন করবো। এসময় তিনি সারদিয় দূর্গা পূজা উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানান।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন,আওয়ামী লীগ তো নির্বাচনের দল।এ দল সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।যখনই নির্বাচন হবে আওয়ামী লীগ সমস্ত শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহন করবে।।আগামী নির্বাচন খুব কাছাকাছি।আগামী নির্বাচনে যাতে আমাদের বিজয় হয় তাই সবাই একত্র হয়ে নেতাকর্মীরা কাজ করবেন।
জাতীয় নির্বাচনে বাহিরের দেশের কোনো চাপ আছে কি না এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন,বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের দল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল ।এখানে কোনো চাপ নেই।আর আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিএনপির নির্বাচন বানচাল করার মতো কোনো ক্ষমতা নাই।যেখানে সাধারন মানুষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ সেখানে নির্বাচন বানচাল করার প্রশ্নই উঠে না।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আশ্রাফ হোসেন লাভু,ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম সামছু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু,সাধারন সম্পাদক নেওয়াজ শরীফ পলাশ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ধ্রæব হাওলাদারের সঞ্চালনায় শুভচ্ছা বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দুলাল চন্দ্র ঘোষ ও ওই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অসীম সাহা।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে ভোলা সদরের মোট ২৮ টি মন্ডপে নগদ অর্থ ওই মন্ডপ গুলোর সভাপতি এবং সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত