বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১০:৪২
৩৮৬
ক্যাডার বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবি
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে ভোলায় সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা লাগাতার ৩ দিনের কর্মবিরতি শুরু করেছেন। ভোলা জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে ভোলা সরকারি কলেজে, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি কলেজ গুলোর শিক্ষকরা এই কর্মবিরতি পালন করে। এতে করে কলেজে পাঠদান বন্ধ থাকায় শ্রেণী কক্ষগুলো ফাঁকা পড়ে রয়েছে। সকালে ভোলা সরকারি কলেজে কোন ক্লাশ না হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ফিরে যেতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান , ক্লাস বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা পিছিয়ে যাচ্ছে ।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ ৮ দফা দাবি আদায়ে ভোলা জেলা বিসিএস সাধারণ শিক্ষক সমিতির উদ্যোগে তারা ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকরা জানান, আজকে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিলো কিন্তুু কোনো পরীক্ষা হচ্ছে না।আজকে ফরম পূরনের ও লাস্ট ডেট তাও আমরা করতে পারছি না। আমরা শিক্ষক সংকট নিরসন চাই আর শিক্ষক ক্যাডারে কেনো বৈষম্য থাকবে। সকল ক্যাডাররা সুযোগ সুবিধা সমান পর্যাদা পাওয়ার অধিকার আছে। জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর যারা তারা কেনো বৈষম্যের স্বীকার হবে? আমরা বৈষম্য নিরসন চাই। আমরা ক্লাশে ফিরে গিয়ে পাঠদান শুরু করতে চাই।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর বলেন, অনেক সহকর্মীরা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য উপযুক্ত যোগ্যতা অর্জন করলেও তারা পদোন্নতি পাচ্ছেন না। এরকম অনেকগুলো দাবি নিয়েই আমাদের কর্মবিরতি। আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী দ্রæত আমাদের এই দাবিগুলোর প্রতি সমর্থন দিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা যাতে দ্রæত শ্রেনি কক্ষে ফিরে গিয়ে যাতে শ্রেনিকক্ষে পাঠদান ও আমাদের যে দায়িত্ব তা পালন করতে পারি। এ জন্য আমরা সকলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত