বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৫
২০১
দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
তিনি বলেন, দেশি-বিদেশি শত্রুরা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ যেন মাথা উচু করে দাঁড়াতে পারে সেজন্য দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে চক্ষু ও ডায়াবেটিক ক্যাম্পের উদ্বোধনকালে উপমন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সবার আগে দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ধাকতে হবে। সোচ্চার ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, সাংবাদিকরা জনমত গঠন করে, মানুষের মনন তৈরি করে। অবশ্যই সাংবাদিকরা সমালোচনাও করবেন, কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে- দেশ কি এগুবে, না কি পশ্চাৎপদ হবে! দেশ কি পাকিস্তান হবে না কি মালয়েশিয়া-সিঙ্গাপুর হবে। উপমন্ত্রী শামীম বলেন, ‘প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব নেত্রী। তার সরকার সাংবাদিকবান্ধব সরকার। আগে একটা টেলিভিশন ছিল। আওয়ামী লীগ সরকারই বেসরকারি খাতে টেলিভিশনের অনুমোদন দিয়েছে। অনেক পত্রিকার ডিক্লারেশন দিয়েছে। সে কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। দেশের উড়াল সড়ক, এলিভিয়েট এক্সাপ্রেসওয়ে, মেট্টোরেল, কর্নফুল নদীতে বঙ্গবন্ধু ট্যানেলসহ ইউরোনিয়ামের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সে কারণে অনেকের ঈর্ষার কারণ। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং কল্যাণ সম্পাদক তানভির আহমেদ।
সুত্র বাসস
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক