অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

তথ্য অধিকার আইনে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

৪৫৫

তথ্য অধিকার আইনের (আরটিআই) প্রয়োগ বাধাগ্রস্ত করে তথ্য সরবরাহ না করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের এই জরিমানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। 
অপর একটি অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসারকে ১ হাজার ৮ শত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
আজ বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ করে এই আদেশ দেন। 
তথ্য কমিশনে শুনানীতে প্রমাণিত হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য অধিকার আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করেছেন। অপরদিকে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসার আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহযোগ্য হওয়া সত্ত্বেও গড়িমসি করে তথ্য দেননি। 
শুনানীতে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে দুইজনকে জরিমানা এবং একজনকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হয়েছে।  
তথ্য কমিশনে আজ ১১টি অভিযোগের শুনানী করে ৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...