অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৬১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আয়োজনে ভোলা হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় সদর রোড প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়। 
 
মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম বলেন,  আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।
 
এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আদনান, প্রচার সম্পাদক মাওলানা এম হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এইচ এম ইব্রাহিম। এসময় বিক্ষোভ মিছিল উপস্থিত  ছিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দগণ।