অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ওবায়দুল হক বাবুল মোল্লার ২৭ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ রাত ১১:১৭

remove_red_eye

৮৪৭

মলয় দে : ১৯৯৬ সালের জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ,সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ । এসময় তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল হক বাবুল মোল্লার মত ভালো মানুষ আমাদের ভোলায় খুব কমই জন্ম গ্ৰহণ করেছে। তিনি অত্যন্ত ত্যাগী বিনম্র সৎ নিষ্ঠাবান একজন নেতা ছিলেন। প্রতিটি ক্ষেত্রে সে তার মেধা ও আনুগত্য দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল। যতদিন ভোলা থাকবে ততদিন ভোলার মানুষের মাঝে সে বেঁচে থাকবে। হামিদুর হক বাহালুল মোল্লার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মানুষ নজরুল হক গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, মোঃ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ‌ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্মরণসভায় বক্তারা নিহত ওবায়দুল হক বাবুল মোল্লার স্মৃতি চারণ করে এবং আঁততায়ীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার হত্যার কারীদের দ্রুত বিচারের জন্য দাবি করেন। পরে মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...