বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৩২
৩৬৬
আগামীকাল শুক্রবার ১৩ অক্টোবর বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুকুন্দলাল সরকারের ৪৪তম মৃত্যুবার্ষিকী ।
তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর একাত্তর বছরের জীবনে তিনি জমিদারী প্রথা উচ্ছেদ অভিযান, কারাবরণ, শিক্ষা প্রতিষ্ঠান গড়া, রাস্তা নির্মাণ, খাল খননসহ অসংখ্য জনহিতকর কাজ করে স্থানীয় জনগণের মাঝে আজও স্মরণীয় হয়ে আছেন।
১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাকে ‘ডিফেন্স অব পাকিস্তান’ রুলে গ্রেফতার করে দীর্ঘদিন কারান্তরীণ করে রাখে।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
শ্রী সরকার সমাজসেবার অংশ হিসেবে কলেজ প্রতিষ্ঠা এবং গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় মুকুন্দলাল সরকারের কনিষ্ঠপুত্র সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকারের ধানমন্ডির বাসভবনে স্মৃতি তর্পণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় মুকুন্দলাল সরকারের সংগ্রামী জীবন ও কর্মের ওপর বাংলা একাডেমির পরিচালক, গবেষক ও কবি ড. তপন বাগচী লিখিত ‘গোপালগঞ্জের মুকুন্দলাল: জনপদের জননেতা’ শীর্ষক গ্রন্থের উপর আলোচনা করা হবে।
শ্রী সরকারের দ্বিতীয় পুত্র কলাম লেখক ও এডুকেশন টুডে পত্রিকার সম্পাদক মনীন্দ্র নাথ সরকার, তৃতীয় পুত্র এম আর ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক জেনারেল ম্যানেজার সুভাষ সরকার ও সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার তাদের পিতার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য শুভানুধ্যায়ী সবাইকে অনুরোধ জানিয়েছেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত