অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

৪১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : " অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ ¯ে¬াগানকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে  শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, জেলা ত্রান কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, ফায়ার সার্ভিস ভোলা এর উপ সহকারী পরিচালক লিটন আহমেদ,ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এডভোকেট বীথি ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক পুস্টিবিদ মোঃ বাবুল আখতার সহ অন্যান্যরা।এ সময় বক্তারা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি স¤পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেয়।এর আগে ফায়ার সার্ভিস ভোলার আয়োজনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রতিনিধি জানান \ ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাÐ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সিপিপি সদস্যরাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...