অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


সরকারি খরচায় লিগ্যাল এইডে ৯৩৪৭৩০ জনকে আইনী সেবা প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৩০২

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ২০০৯ সাল থেকে আগষ্ট-২০২৩ পর্যন্ত ৯ লাখ ৩৪ হাজার ৭৩০ জনকে আইনী সেবা প্রদান করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনী সহায়তা প্রদানকৃত মামলার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ২২৫টি। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৫টি মামলা। প্রি ও পোস্ট-কেইস মামলা/বিরোধে ক্ষতিগ্রস্থ পক্ষকে ১৫৩ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকা আদায় করে দিয়েছে সংস্থাটি। এর মধ্যে বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) মাধ্যমে নিস্পত্তিকৃত মামলা/বিরোধে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৬১৪ জন। এডিআর এর জন্য উদ্যোগ নেয়া হয় ১ লাখ ৬ হাজার ৬০ টি মামলায়। এর মধ্যে নিস্পত্তি হয় ৯৪ হাজার ৭২৪টি মামলা।
প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থাটি দেশব্যাপী আইনি সহায়তা কার্যক্রমের আওতায় ২০০৯ সাল থেকে আগষ্ট-২০২৩ পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ২৭০ জনকে আইনি পরামর্শ সেবা প্রদান করেছে। এর মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৩ হাজার ৬৫০টি,  দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ লাখ ৭২ হাজার ৩৫৮টি, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ২০ হাজার ৩২৭টি এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-“১৬৪৩০”)মাধ্যমে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫টি আইনী সেবা প্রদান করা হয়েছে।  সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনী সহায়তা দেয়া মামলার সংখ্যা ৩০১৬টি। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২২১৫ টি। এসব মামলায় উপকারভোগী ২৬ হাজার ৬৬৬ জন। দেশের ৬৪ জেলার লিগ্যাল অফিসের মাধ্যমে আইনী সহায়তা প্রদানকৃত মামলার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৯১৯টি। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৮৭টি মামলা। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পক্ষকে ১৪৭ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার ৩৮৬ টাকা আদায় করে দেয়া হয়েছে। ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে আইনী সহায়তা প্রদানকৃত মামলার সংখ্যা ৪ হাজার ২৯০টি। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ৫৫৩ টি মামলা। এখানে  ক্ষতিগ্রস্থ পক্ষকে ৬ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৫৬২ টাকা আদায় করে দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সাল থেকে আগষ্ট ২০২৩ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ১৮১ জন কারাবন্দিকে ৬৪ জেলা কমিটির মাধ্যমে আইন সহায়তা প্রদান করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
গত ২৮ এপ্রিল দেশব্যাপী আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় : “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”। দিবসটিতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ২০১৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রনয়ন করে।  ২০০০সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রনয়ন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। তারপরের সরকারগুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামীলীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। দেশের সকল আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে ’লিগ্যাল এইড’এখন দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের নিকট ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

সুত্র বাসস





চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...