অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


মুজিব একটি জাতির রুপকার ঐতিহাসিক হৃদয় বিদারক ছবি :তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৩ রাত ১২:৩৩

remove_red_eye

৫৬৭

 

বাংলার কন্ঠ প্রতিবেদক।।

বঙ্গবন্ধুর জীবন ও একটি জাতির জন্ম নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে।এটি একটি ঐতিহাসিক ও হৃদয় বিদারক ছবি।এই ছবির মাধ্যমে ইতিহাসের অনেক কিছু উঠে এসেছে। ছবিটি আমার হৃদয় স্পর্শ করেছে।তরুন প্রজন্মের এই ছবিটি দেখে অনেক কিছু শিখতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভোলা শহরের রুপসী সিনেমা হলে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই ছবিটি দেখেন তিনি। ছবি দেখা শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই নেতাকে বাংলাদেশের মানুষ হত্যা করতে পারে এটা কোনদিন কেউ ভাবেনি।১৫ আগষ্ট একটা মর্মান্তিক দিন।এই ছবিটার মধ্যে দিয়ে সেই দৃশ্য গুলো ফুটে উঠেছে।  

তিনি আরো বলেন,ভাষা আন্দোলন থেকে শুরু জাতির পিতা ধীরে ধীরে কিভাবে কারাগারে অন্ধকার কক্ষে থেকে সংগ্রাম করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই দৃশ্য গুলো তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। অপরদিকে ১৫ আগষ্ট যখন দেখালো তখন আমার হৃদয় কেঁপে উঠেছে।ছবিতে বাঙালির মুক্তিসংগ্রাম এবং ১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে সেজন্য পরিচালক শ্যাম বেনেগালকে ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ।

এসময় তিনি এই ছবির অভিনেতাদের প্রশংসা করে বলেন, ছবির সকল কলাকুশলী অনেক ভালো অভিনয় করেছেন।আমি খুবই মুগ্ধ হয়েছি। বিশেষ করে বঙ্গবন্ধুর চরিত্র আরিফিন শুভ অনেক ভালো ভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। সেজন্য তাকে সহ সবাইকে ধন্যাবাদ জানান।  

এসময় তিনি তরুন প্রজন্মমের উদ্দেশ্যে বলেন,যাঁরা বঙ্গবন্ধুকে জানতে চান, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চান, এই চলচ্চিত্রটি তাঁদের অনেক কিছু শিখাতে পারবে। এছাড়াও সকলকেই তিনি ছবিটি দেখার জন্য আহবান জানান।  

এসময় তোফায়েল আহমেদ এর সাথে ছবিটি দেখেন তার সহধর্মিণী আনোয়ারা বেগম,ভোলা পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম,ভোলা জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।  

অপর দিকে রবিবার সকাল সাড়ে ১০ টায় সিনেমা হলে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল চলচ্চিত্রটি দেখার জন্য রূপসী সিনেমা হলে উপস্থিত হন।তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে বিনে পয়সায় চলচ্চিত্রটি উপভোগ করতে দেয়ার জন্য ৯০০ টি টিকেট ক্রয় করেন এবং তা উপহার হিসেবে সবার মাঝে বিতরণ করেন। এসময় তার সাথে চলচ্চিত্রটি উপভোগ করতে উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল চলচ্চিত্রটি সম্পর্কে বলেন,১৯৫২ সাল থেকে ৭৫ পর্যন্ত কি ঘটনা ঘটেছে এ চলচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্ম ও সকল শ্রেণী-পেশার মানুষ চলচিত্রটি দেখার মধ্য দিয়ে সত্যি-কারের ইতিহাস জানতে পারবে। একই সাথে তিনি সকলকে এই চলচ্চিত্রটি দেখার আহবান জানান।  





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...