ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৩
৪৩০
ইসতিয়াক আহমেদ : " শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়" এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ভোলা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম সূচনা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এরপর জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
পরবর্তীতে দিবসটিকে কেন্দ্র করে গার্ল গাইডস এর সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে বিটিভি-তে সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করা হয়। এছাড়াও সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়। অপরদিকে সন্ধ্যায় শেখ শেখ রাসেলের জন্ম বার্ষিকি উপলক্ষে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,সহ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লুভু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,দপ্তর সামসুউদ্দিন,আওয়ামীলীগের নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।
অপর দিকে ভোলা নাজিউর রহমান কলেজে শেখ রাসেল দিবস পালিত। বুধবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দেওয়াল পত্রিকা উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামাল হোসেন শাহীন। এসময় বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোশারেফ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মর্জিনা বেগম প্রমূখ। এর আগে শেখ রাসেলের এর উপর একটি দেওয়াল পত্রিকা উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ পীযুষ কান্তি হালদার।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত