বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪
৩০৩
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ নিরাপদ, টেকসই ও আন্তঃসংযোগ জ্বালানি ভবিষ্যৎ গড়তে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। তিনি বলেন, বিদ্যমান জ্বালানি ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত ও সমন্বিত উদ্যোগের বিশেষ প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এসকাপ আয়োজিত তৃতীয় এশিয়া প্যাসিফিক এনার্জি ফোরামে বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশসহ এই অঞ্চলে প্রাথমিক জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করছে। চাহিদা পূরণে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা অবশ্যই বাড়াতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ এবং বিনিয়োগকারীদের দিচ্ছে নানাবিধ সুবিধা। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা ও কানেক্টিভিটিকে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয় । তিনি জানান, এখন ভারত থেকে ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তিনি আরো বলেন, গ্রীড আন্তঃসংযোগের মাধ্যমে প্রতিবেশী দেশ হতে আরও বিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিদা সালসিয়া আলিসজাহবানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগাসহ সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী ও প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত