অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় সিআরএসএস- কেএনএইচ প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রমের বাৎসরিক শিক্ষা সহভাগিতা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৪২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন নেতা এবং মিডিয়া রিপোর্টাদের সাথে বাৎসরিক শিক্ষা সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (১৯ অক্টোবর)সকালে ভোলা সদর উপজেলায় পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো:মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃদেলোয়ার হোসেন,ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম শাহাবুদ্দিন,ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের (পিএম) আগষ্টিন বৈরাগী,প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা  প্রকল্পের ( পিও) নোয়েল রানা সাহা। এসময় আরো বক্তব্য রাখেন সোনিয়া বেগম,স্মৃতি আক্তার।অনুষ্ঠানের সঞ্চলনা করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের পিও অসীম কুমার দাস।
এই প্রকল্পের মাধ্যমে ২৪০০ হতদরিদ্র নারী সদস্য নিয়ে ১২০টি আত্ম-সহায়ক দল গঠন করা হয়।আত্ম-সহায়ক দলের সদস্যগণ নিজেরাই নিজেদের দল পরিচালনা করে থাকেন। প্রকল্পটির ৪টি সাব অবজেক্টিভ এর মাধ্যমে সকল কার্যক্রম সাজানো হয়েছে।আত্ম-সহায়ক দলগুলো পরিকল্পনা অনুসারে গুচ্ছ সংগঠন বা সিএলএ গঠন করবে চূড়ান্তভাবে তারা বৃহত্তর সংগঠন বা ফেডারেশন তৈরী করবে এবং এর মাধ্যমে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। এই প্রকল্পের মাধ্যমে ভোলা সদর উপজেলার ধনিয়া,চরসামাইয়া, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে কাজ  বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়তন,পারিবারিক আয় বৃদ্ধি হবে পাশা পাশি নারীরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়তন বৃদ্ধি জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে। 

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...